পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই, আহত ১০

প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

policeব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশকে বেদম পিটিয়ে পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে তাদের স্বজনরা। এ ঘটনায় সরাইল থানার এস আই শফিকুল ইসলাম, এস আই মশিউর রহমান, এ এস আই শাহজাহানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে সরাইল উপজেলার শাহ্জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাধু মিয়া (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সরাইল থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার ভোরে শাহ্জাদাপুর গ্রামে আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। অভিযানে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে গোলাপ মিয়া, আইয়ূব খান, সামার আলী, রেজন মিয়া ও জহির মিয়াকে আটক করে।

পুলিশ আটকৃতদের থানায় নিয়ে আসতে চাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়ে যায় তাদের স্বজনেরা। এ সময় পুলিশ ১৮ রাউন্ড ফাকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাধু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

সরাইল থানার ওসি মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, ছিনতাই হওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G