পুলিশ স্বামীর প্রতারণায় স্ত্রীর আত্মহত্যা

প্রকাশঃ মে ৭, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

 

ফাঁসিপুলিশ স্বামীর প্রতারণার ফাঁদে পড়ে আত্মহত্যা করলেন মাদ্রাসা ছাত্রী রহিমুন আক্তার কেয়া (২০)। বুধবার রাতে রাজধানীর রমনায় এ ঘটনা ঘটেছে। কেয়ার গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের উত্তর বড়কোঠায়। থাকতেন মগবাজারের ৪৫৯ গ্রিনওয়ের চতুর্থ তলায় বড়বোনের বাসায়।

কেয়ার বড়ভাই মাসুম বিল্লাহ জানান, কেয়াকে বাসায় রেখে বুধবার রাতে ডাক্তারের কাছে যান বড়বোন। বাসায় ফিরে ঘরের দরজা লাগানো দেখে, অনেক ডাকাডাকির ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানে কেয়ার ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

নিহত কেয়ার ভাই মাসুম বিল্লাহ প্রতিক্ষণকে জানান, এক বছর আগে বরিশাল উজিরপুরের হস্তিমুণ্ড মহিলা মাদ্রাসায় পড়াকালীন সময়ে, সেখানে কর্মরত পুলিশের কনস্টেবল আশিকুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কেয়ার। পরে আশিক তার বাড়ির কাউকে না জানিয়ে কেয়াকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর সে জানতে পারেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছেন এবং সে দেশের বাড়িতে থাকে। এর মধ্যে আশিকের প্রথম বউ তার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পারে।

গত শুক্রবার আশিক কৌশলে কেয়ার কাছ থেকে একটি তালাকনামায় সই নেয় বলে কেয়ার বরাত দিয়ে মাসুম জানান, কেয়া সে প্রতারণার কথা জানতে পেরেই মূলত আত্মহত্যা করেছে। পুলিশ কনস্টেবল আশিকুর রহমান বর্তমানে রংপুরে কর্মরত রয়েছেন।
নিহত কেয়ার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G