হত্যার অভিযোগে আটক ৩

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

আটকঅগ্নিদগ্ধ হয়ে পপি সেন (১৮) নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালদদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পপির বাবা জানান, ৬ মাস আগে সুমন সেনের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর সুমন মালয়েশিয়া চলে যায়। বিয়ের পর থেকেই মেয়ের শ্বশুর,শাশুড়ি, দেবর যৌতুকের জন্য নির্যাতন করে আসছে।পপির বাবার অভিযোগ তার মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর/বাদল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G