পেট্রোলবোমায় শিশুসহ নিহত ৪,আহত ৩০

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৮:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

nnnggg_117175_0গাইবান্ধায় একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে শিশুসহ চারযাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন কমপক্ষে ৩০ জন। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রাতে নাপু পরিবহনের ওই বাসটি গাইবান্ধা থেকে রওনা হওয়ার পর তুলসীঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে শিশুসহ চারজন মারা যান। দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক এহসানে ইলাহী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দগ্ধ ১১জনকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G