পোশাক শ্রমিকদের জন্য হেল্প লাইন

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

garmentsপ্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশে রপ্তানি আয়, আর যথারীতি এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখে চলেছে তৈরি পোশাক শিল্প।

তবে কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই শিল্পের সাথে জড়িত শ্রমিকেরা। অনেক ক্ষেত্রেই তারা তাদের এই সমস্যার কথা কাওকে জানাতে পারেন না।

সে বিষয়টি মাথায় রেখে কর্মক্ষেত্রে পোশাক শ্রমিকদের অভিযোগ শুনতে চালু হয়েছে হেল্প লাইন।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে ০৮০০৪৪৫৫০০০ নম্বরে ফোন করে যেকোনো শ্রমিক এই হেল্পলাইনের সাহায্য নিতে পারবেন।

রোববার বিকেলে সচিবালয়ে এ হেল্প লাইন উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

জানা গেছে, ছুটির দিনেও শ্রমিকরা এ হেল্প লাইন থেকে সেবা নিতে পারবেন। তবে প্রাথমিকভাবে আশুলিয়ার শ্রমিকরা এ সুবিধা ভোগ করবেন। ৬ মাসের জন্য চালু করা পরীক্ষামূলক প্রকল্পটির সফল হলে পরে সারা দেশে চালু করা হবে।

হেল্প লাইনে শ্রমিকরা  কর্মক্ষেত্র সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এখন নিজেরাই জানাতে পারবেন। চারজন প্রশিক্ষিত কর্মী ও একজন তত্ত্বাবধায়কের সমন্বয়ে গঠিত ৫ জনের দুটি দল দুই ভাগে এ সেবার জন্য দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর অর্থায়নে ও কারিগরি সহায়তায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করছে।

মুজিবুল হক বলেন, ‘হেল্প সেন্টার থেকে প্রাপ্ত অভিযোগ সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার পরিদর্শক তদন্ত ও নিষ্পত্তির উদ্যোগ নেবে। গ্রহণ করা ব্যবস্থা সম্পর্কে ১৫ দিনের মধ্যে হেল্পলাইন কেন্দ্রে অবহিত করবে। অভিযোগটি যদি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কিত না হয় এবং তা শ্রম পরিদপ্তরের আওতায় পড়ে, তবে পরিদপ্তরকে অবহিত করা হবে। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, আইএলও, পোশাক মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G