প্রধানমন্ত্রীর গাড়ি পেরোতেই ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koktail.রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শনিবার বিকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার পরপরই এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর পার হওয়ার পরপরই কাওরান বাজার এলাকার আন্ডার পাসের প্রবেশমুখের কাছে সড়কে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর শাহবাগের দিকে চলে যায়।

ককটেলের স্প্লিন্টারে ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আহত হয়েছেন। তাঁকে পুলিশ বহনকারী একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G