প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সালাহ উদ্দিনের স্ত্রী

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hasinaপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবারো স্মারকলিপি দিয়েছেন নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়ে তিনি সাক্ষাৎ চান।

তিনি আগের স্মারকলিপিটি দিয়েছিলেন গত ১৯ মার্চ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার অনুরোধ সন্তানদের কথা মানবিকভাবে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন, তারা যেন আমার স্বামীকে জনসম্মুখে হাজির করে।”

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করে। যদিও আইন-শৃঙ্খলা বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

স্বামীর খোঁজ চেয়ে উচ্চ আদালতে হাসিনা আহমেদের করা একটি রিট আবেদনের বুধবার শুনানির দিন ধার্য রয়েছে।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G