২০১৯ সালে প্রবৃদ্ধিতে বিশ্বে ২য় হবে বাংলাদেশ

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৮:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

economy newsinbd২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জকারী দেশের তালিকায় ২য় স্থানে থাকবে বাংলাদেশ। ২০১৯ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ।

এসময় ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষে থাকবে ইরাক। বাংলাদেশের পরে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত।

বুধবার সিএনএন মানির ফেসবুক পেজে ‘ওয়ার্ল্ড’স লার্জেস্ট ইকোনমিস’ এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। সাইটটির অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের একটি ইতিবাচক তথ্য ছবিসহ শেয়ার করা হয়েছে।

পূর্বাভাসে সিএনএন মানি বলছে, ২০১৯ সাল নাগাদ সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যেসব দেশের মধ্যে ২য় অবস্থানে থাকবে বাংলাদেশ। ২০১৯ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। এসময় ৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে শীর্ষে থাকবে ইরাক। বাংলাদেশের পরে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। ভারতের পরের ২টি স্থান থাকবে অ্যাঙ্গোলা ও নাইজেরিয়ার।

১ হাজার কোটি মার্কিন ডলারের বেশি অর্থনীতি দাঁড়াবে যেসব দেশগুলোতে, তা নিয়ে সম্প্রতি একটি টাইমলাইন প্রকাশ করেছে সিএনএন মানি।

২০১৯ সালে বিশ্বে সবচেয়ে বড় অর্থনীতির ৫ দেশ হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র , চীন, জাপান, জার্মানি ও যুক্তরাজ্য। ভারত হবে ৭ম বৃহওম অর্থনীতির দেশ।

প্রতিক্ষণ /এডি/বেলা

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G