প্রশ্নপত্র ফাঁসে তিন শিক্ষক আটক

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1রাজধানীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে একজন  ঢাকার ডেমরায় অবস্থিত গোলাম মোস্তফা মডেল কলেজের পরীক্ষা কমিটির সদস্য ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম আটকদের নাম বা প্রশ্নফাঁসের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি ।

এর আগে গত ৬ জুলাই ফেইসবুকে যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গতবছর এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্যে একটি বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বার নিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। আগের রাতে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসিতেও।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G