প্রস্তুত ফাঁসির মঞ্চ

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ণ

kamru-Fasiযুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

ফাঁসি কার্যকর করতে ইতোমধ্যে সর্দার শাহাজাহান ভূঁইয়াসহ প্রস্তুত পাঁচ পেশাদার জল্লাদ। জল্লাদ শাহজাহানের জন্য এটি ৪৬তম ফাঁসির প্রস্তুতি হলেও প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

শাহজাহান ছাড়াও থাকছে আরো নতুন ৫ জল্লাদ। তাদের মধ্যে ৩ জন গাজীরপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাদের আজকের মধ্যেই (সোমবার) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হবে।

জল্লাদের সাথে প্রস্তুত রয়েছে প্রয়োজনীয় অনুষঙ্গ ও ম্যানিলা রোপসহ (ফাঁসির রশি) মঞ্চ।

কারাগারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা প্রস্তুত আছি, কোর্টের রায় হাতে পাওয়া মাত্র আমরা আমাদের দায়িত্ব পালন করবো।

ফাঁসি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকর করতে পরোয়ানা জারির প্রয়োজন নেই। আর যেহেতু জেল কোড প্রযোজ্য নয়, তাই ফাঁসি কার্যকরের বিষয়টি সরকারের ওপরই নির্ভর করছে।

২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত নভেম্বরে তার আপিল আবেদন খারিজ করে দেওয়া হয়।

সর্বশেষ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G