প্রাণের সম্ভাবনা বৃহস্পতির উপগ্রহে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১১ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

jupiter-1424697037-600x408বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা মহাকাশে বিভিন্ন গ্রহ নিয়ে অক্লান্ত গবেষণা আর একের পর এক অভিযান পরিচালনা করে আসছেন। উদ্দেশ্য একটাই, প্রাণের সন্ধান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা দাবী করেছেন, ইউরোপা-র দক্ষিণ মেরুতে মাঝে মাঝেই পানির বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। ২০১২ সালে নাসার স্পেস টেলিস্কোপের কয়েকটি ছবিতে দেখা গেছে, ইউরোপা-য় তরল পানি থাকার সম্ভাবনা প্রবল। আর পানি থাকলে প্রাণীও থাকবে বলে মত তাদের।

পুরো বিষয়টি খোলাসা করতে নাসা ইউরোপা মিশন হাতে নিয়েছে। মিশনটির দাম দেয়া হয়েছে ‘ইউরোপা ক্লিপার’। এই মিশনের আওতায় ক্লিপার নামে একটি স্যাটেলাইট ইউরোপা-কে প্রদক্ষিণ করে ছবি তুলে পৃথিবীতে পাঠাবে।

বৃহস্পতির উপগ্রহ ইউরোপা-তে প্রাণের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা আদৌ সত্যি কিনা, তা যাচাই করতে এবার নাসার অভিযানের গন্তব্য হচ্ছে ইউরোপা।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G