প্রাণ এগ্রো লিমিটেড সর্ববৃহৎ শিল্প গ্রাহকের সম্মাননা পেল

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

ডেস্ক বার্তা, প্রতিক্ষণ ডটকম:

download২০১৪ সালে সর্বোচ্চ বিদ্যুৎ বিল প্রদানের জন্যে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ‘সর্ববৃহৎ শিল্প গ্রাহক’-এর সম্মাননা পেল প্রাণ এগ্রো লিমিটেড।

সম্প্রতি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ৩২তম বার্ষিক সদস্য সভায় প্রাণ এগ্রো লিমিটেড ফ্যাক্টরির এজিএম সারোয়ার হোসেন এর হাতে সর্ববৃহৎ শিল্প গ্রাহকের সম্মাননা পদক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোরের জেলা প্রশাসক জনাব মশিউর রহমান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইকবাল হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 

এ নিয়ে টানা পাঁচবারের মতো ‘সর্ববৃহৎ শিল্প গ্রাহক’এর সম্মাননা অর্জন করল প্রাণ এগ্রো লিমিটেড। – প্রেস বিজ্ঞপ্তি।

প্রতিক্ষণ/এডি/পলাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G