প্রার্থিতা ফেরতের নির্দেশনা চেয়ে মিন্টুর রিট

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

mintuপ্রার্থিতা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন মেয়র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদেরকে এই রিটে বিবাদি করা হয়েছে।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি শুনানি হতে পারে বলে জানিয়েছেন মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G