ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ এপ্রিল

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fokhrulগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানীর জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

বুধবার  ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় ও অবরোধের জন্য অধিকাংশ আসামি আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G