ফরিদপুরে বাসচাপায় কিশোর নিহত

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Road-Accident-5_23932ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ মঙ্গলবার বিকেলে বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে।

নিহত কিশোরের নাম হিরু মালিক। বয়স আনুমানিক ১৪ বছর। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের সরোয়ার মল্লিকের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, বেলা তিনটার দিকে পূর্ব সদরদী এলাকায় রাস্তা পার হচ্ছিল হিরু। এ সময় বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
ওসি আরও জানান, বাসটি বরিশাল থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে যাচ্ছিল। পরে ঘাট থেকে বাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/রাভিনা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G