‘ফাঁদ পাততে গিয়ে ফেঁসে গেছে বিএনপি’

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

obaidulসরকারের বিরুদ্ধে আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে বিএনপিই ফেঁসে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে মাদারীপুরের সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিকে বলছে তামাশার নির্বাচন। অন্যদিকে সেই তামাশার নির্বাচনে অংশ নিচ্ছে। একদিকে বলছে, অবৈধ সরকার।

আবার সেই সরকারের সঙ্গে সংলাপে বসতে চাচ্ছে। এটা তো তাদের দ্বিচারিতা। আসলে তারা সরকারের জন্য আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে।’

প্রতিক্ষণ/এডি/মিলন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G