ফাল্গুন ও ভালোবাসা দিবসে মাতবে ঢাকা
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
১৩ ফেব্রুয়ারি ‘গ্লিমপ্স অব ফাগুন’ আর ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘লাভ মি ডু’ শিরোনামের কনসার্ট এর আয়োজন করা হয়েছে।
আসছে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত হবে দুই দিনের বিশেষ কনসার্ট।
কনসার্টের প্রথম দিন গাইবেন লাকী আখন্দ, সোলস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, তাহসান, শুন্য ব্যান্ড ও এলিটা।
ভালোবাসা দিবসে গানে গানে শ্রোতাদের মাতাবেন আর্ক ব্যান্ড, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, অর্থহীন ব্যান্ড, আলিফের ফোরটিন্থ ফ্লোর ও মেহরাব।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























