ফের খালেদার খাবার ফিরিয়ে দিলো পুলিশ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

khaled aofficeবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের গেইট থেকে আবারও খাবারের ভ্যান ফিরিয়ে দিয়েছে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার দুপুর ১ টা ৫ মিনিটের দিকে কার্যালয়ে ভেতরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের জন্য খাবার নিয়ে একটি ভ্যান প্রবেশ করতে চাইলে পুলিশ তা ফেরত দেয়।

এসময় দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, উপরের নির্দেশ ছাড়া খাবারের ভ্যান ভেতরে প্রবেশ করতে দেয়া যাবেনা।

এর আগে গত বুধবার রাত ৮টার পর দুই দফা খাবার নিয়ে একটি ভ্যান খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসলে পুলিশ তা ফিরিয়ে দেয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার খাবারের কোন ভ্যান আসেনি কার্যালয়ে।

উল্লেখ্য, ৩রা জানুয়ারির পর থেকে কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কয়েকজন নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা। প্রতিদিন বাইরে থেকে তাদের খাবার নেয়া হয়।

এর আগে গত ৩০ জানুয়ারি কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, কেবল টিভি, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। ১৯ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও অন্যান্যগুলো এখনও ছিল বিচ্ছিন্ন। তবে গত মঙ্গলবার বিকালে খালেদার কার্যালয়ে মোবাইল নেটওয়ার্ক সচল করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/রাতুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G