ফের ২ দিনের রিমান্ডে হেলাল খান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

helalkhanগাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় নায়ক, চলচ্চিত্র প্রযোজক ও বিএনপির অঙ্গ সংগঠন জাসাস এর কেন্দ্রীয় নেতা হেলাল খানের ফের ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

নতুন এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মঙ্গলবার শুলশান থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি হেলাল খানের বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর হাকিম সাবরিনা আলী।

গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে পুরান ঢাকার জনসন রোড থেকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রতিক্ষণ /এডি/মেধা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G