ফেসবুকে বিজ্ঞাপনদাতা ২০ লাখ ছাড়িয়ে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩২ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

download (2)ফেসবুক কর্তৃপক্ষ দাবি করেছে ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিজ্ঞাপনদাতার সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুকে যাঁরা বিজ্ঞাপন দেন, তাঁদের সুবিধার জন্য একটি ফেসবুক অ্যাপ আনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত দেড় বছরে ফেসবুকে বিজ্ঞাপনদাতা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে বলে জনিয়েছেন ফেসবুকের ক্ষুদ্র ব্যবসা ও গ্লোবাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান লেভি ।

বার্তা সংস্থা এএফপিকে লেভি বলেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের যে প্রতিশ্রুতি দিয়েছি তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাঁরা নিজেদের অঞ্চল ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G