ফোর্ডের সবচেয়ে দামি গাড়ি

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

lbn-32মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড সবচেয়ে দামি গাড়ি জিটি সুপার কার আনতে যাচ্ছে। ফোর্ড জিটি সুপার কার নামের ওই মডেলটির দাম হতে পারে ৪ লাখ মার্কিন ডলার।  সিএনএন মানি এক প্রতিবেদনে জানিয়েছে, ফোর্ড প্রতিবছর ওই মডেলের ২৫০টি গাড়ি বাজারে ছাড়বে।

নতুন মডেলটিতে আছে ৩৫০০ সিসি টুইন-টার্বো ভি৬ ইঞ্জিন, যা যোগান দেবে ৬০০ অশ্বশক্তি। ফোর্ডের মতে, এটি তাদের সবচেয়ে শক্তিশালী ও কার্যক্ষম ইঞ্জিনগুলোর একটি। গাড়িটিতে আছে ২টি ‘ভার্টিকাল’ দরজা। আর রেসিংয়ের জন্য আদর্শ গাড়িতে পরিণত করতে অ্যারোডাইনামিকস মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে গাড়িটি।

এছাড়াও ব্যবহার করা হয়েছে হালকা ওজনের অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার। গাড়ি স্টিয়ারিং হুইল ডিজাইন করা হয়েছে ফরমুলা ওয়ান রেসিং কারের স্টিয়ারিং হুইলের আদলে।

১৯৬০ এর দশকে ফোর্ড প্রথম ৬০০ অশ্বশক্তির জিটি মডেলের গাড়ি নিয়ে আসে। এরপর বিভিন্ন সময় প্রতিষ্ঠানটি এর নতুন সংস্করণ নিয়ে আসে। ২০০৫-০৬ সালে ফোর্ড জিটির ৪ হাজারের মতো গাড়ি বাজারে ছাড়ে।

২০১৫ সালের শেষদিকে গাড়িটির বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু হবে এবং ২০১৬ সালে এটা বিশ্বের কিছু দেশে  পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ১১ লাখ টাকার কিছু বেশি।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G