ফ্রান্সের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের সমাবেশ

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৬:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

80506_France Marseille-Fai শার্লি এবদো ম্যাগাজিনে হামলার প্রতিবাদে প্যারিসের প্লেস দি লা রিপাবলিকায় হাজার হাজার মানুষ, কলম অর্পণ করে বাক স্বাধীনতা রক্ষায় তাদের দৃঢ়তার প্রকাশ ঘটিয়েছেন। রবিবারের এই সমাবেশে সেখানে দল বা ধর্ম নির্বিশেষে সবার অংশ নেয়ার কথা রয়েছে।

প্যারিসের এই সমাবেশে অন্তত ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশ নেয়ার কথা রয়েছে। তবে শনিবারও ফ্রান্সের অনেক শহরে সমাবেশ হয়েছে। সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে ফ্রান্সের তোলুজ শহরে।

দেশটির তোলুজ, মার্শেইস, লিলির সর্বত্র মানুষ এই হামলার প্রতিবাদ জানিয়েছে। বুধবার শার্লি এবদো কার্যালয়ে হামলার পর থেকেই দেশটিতে উত্তেজনা আর উদ্বেগ রয়েছে।

গত ৩ দিনে সন্ত্রাসীদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। পুলিশের অভিযানে ওই হামলাকারীরা নিহত হলেও মি. কাজনভ বলছেন, তারা পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছেন।

তিনি বলেছেন, তাদের সব নিরাপত্তা কর্মীরা পুরো সতর্ক অবস্থায় রয়েছে এবং সামনের সপ্তাহেও একই প্রস্তুতি থাকবে।

বিবিসি জানিয়েছে, প্যারিসের এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G