বংলাদেশ দলকে অভিনন্দন খালেদার

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaledaঐতিহাসিক জয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান বেগম জিয়া।

চেয়ারপারসন অফিসের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার খালেদা জিয়ার অভিনন্দনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে গ্রুপপর্বের খেলায় ইংল্যান্ডকে ১৫ রানে হারায় টাইগাররা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G