বগুড়ায় গ্রেফতার ১৬

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images (2)বগুড়ায় নাশকতা মামলায় বগুড়া জামায়াত-শিবিরের ইউনিয়ন পর্যায়ের তিন নেতাসহ ১৬ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন জামায়াতের রোকন মাহমুদুর রহমান (৩৭), আফছার আলী (৫০) এবং একই ইউনিয়নের শিবির সভাপতি মোখলেছুর রহমানসহ (২০) জামায়াত-শিবির ও বিএনপির ১৬ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G