বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150305082817_Bogra_School_sm_272093945বগুড়ায় এস ও এস হারম্যান মেইনার কলেজ বৃহস্পতিবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৮তম এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামস্-উল-আলম।

প্রধান অতিথি কলেজের মান সম্মত পাঠদান ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে বলেন, সম্ভবত এ কারণেই এখানকার পড়ালেখার ফলাফল এতটা ভাল। তিনি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের বগুড়া শাখার পরিচালক মো. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিক্ষণ/এডি/মন্ডল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G