বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আমির নিহত

প্রকাশঃ আগস্ট ১, ২০১৭ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী আমির ওরফে ল্যাংড়া আমির নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে তিনি মারা যান।

শীর্ষ সন্ত্রাসী আমির হত্যাসহ কয়েকটি মামলার আসামি বলে জানা গেছে।

ঢাকা জেলা পুলিশ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়। ক্ষুদেবার্তায় আরো জানানো হয়, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা জেলা এসপি অফিসে প্রেস ব্রিফংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১২ সালে আলোচিত কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামি এই আমির। কেরানীগঞ্জে ত্রাস হিসেবে পরিচিত তিনি। কেরানীগঞ্জের কয়েকজন ব্যবসায়ী তার হাতে গুলিবিদ্ধ হওয়ারর অভিযোগ আছে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G