বরগুনায় বিআরটিসি বাসে আগুন

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ১০:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

borgunaবরগুনায় বিআরটিসির একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-২১২২) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে জেলা শহরের সোনিয়া সিনেমা হলের সমানে বাসটিতে আগুন দেয়া হয়।

বাসের হেলপার কাইয়ুম জানান, খুলনা থেকে বরগুনা রুটে বাসটি চলাচল করতো। সকালে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিলো। হঠাৎ ভোর রাতে কে বা কারা বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি আগুন টের পেয়ে দ্রুত নেমে যাই।

পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি একটি নাশকতা। প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, কে বা কারা এর সঙ্গে জড়িত। তবে পুলিশ নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G