বৃটেনের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশি

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kameronবৃটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশিদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন।

বুধবার যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্ঠিত বৃটিশ-বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ক্যামেরন বলেন, বৃটেনের অর্থনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবদানের কথা অস্বীকার করা যায়না।

এখানকার কয়েক লাখ বাংলাদেশি সরাসরি তারা শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ ভালো করছে। আমি আশা করছি ভবিষ্যতে তারা আরো ভালো করবে।

কাজের সঙ্গে সম্পৃক্ত হবার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন যে, বৃটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশিদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি হালাল মাংস নিয়ে সৃষ্ট জটিলতাকে উড়িয়ে দিয়ে বলেছেন, বৃটেনে হালাল মাংস থাকবেই এতে কোনো সন্দেহ নেই। এতে বিভ্রান্ত না হতে মুসলিম কমিউনিটির প্রতি আহবান জানান।

এছাড়া সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডকে পরাজিত করায় তার কোন দুঃখ নেই উল্লেখ করে ক্যামেরন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান।

বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে বৃটেনে বসবাসরত বাঙালি ব্যবসায়ীদের স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বৃটেনের অর্থনীতিতে ও বাঙালি কমিউনিটিতে অবদান রাখার জন্য ২১টি ক্যাটিগরিতে মোট ২৮ জন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজ সংগঠককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লর্ড অব উইম্বলডন তারিক আহমদ, বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবুল হান্নান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও

বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের ফাউন্ডার মিসবাউর রহমান। এছাড়া বাংলাদেশের কৃষি ও কৃষকদের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মূলত ২১টি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে রাইজিং স্টার অব দ্য ইয়ার, লিডার অব দ্য ইয়ার, এন্টারপ্রেনার অব দ্যইয়ার, ফিনান্সিয়াল সার্ভিস,

বেস্ট ইনভেস্টর ইন বাংলাদেশ, মিডিয়া এন্ডআর্টস, প্রফেশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, এন্টারপ্রেনার এচিভমেন্ট, বেস্টবিজনেস অ্যান এন্টারপ্রেনার, বেস্ট বিজনেস ওমেন এন্টারপ্রেনার, ক্যাটারিং সাপ্লাইয়ার অব ড্য ইয়ার,

বেস্ট চ্যারিটি অর্গানাইজেশন, কমিউনিটি এঙিলেন্স, আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট ইন ট্রাভেল এন্ডট্যুরিজম সেক্টর, এঙিলেন্ট এচিভমেন্ট ইন এডুকেশন, আউট

স্ট্যান্ডিংএচিভমেন্ট ইন কারী ইন্ডাস্ট্রি, সুপার মার্কেট অব দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল ট্রেড, লাইফটাইম বিজনেস এচিভমেন্ট, পার্সোনালিটিঅব দ্য ইয়ার, এঙিলেন্স ইন কাস্টমার সার্ভিস

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G