বাংলাদেশের ভিসা পেলেন মমতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

প্রবাসী প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

momota 2বাংলাদেশের ভিসা পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ পর্যন্ত মুখ্যমন্ত্রীসহ প্রশাসনিক ভবন নবান্নের আরও চার কর্মকর্তার ভিসা দিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

মঙ্গলবার বিকেলে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় আসছেন মমতা।

ওই সফরে তার সঙ্গী হিসেবে রাজনীতিক-সরকারি কর্মকর্তা ছাড়াও আসছেন কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা।

সূত্র জানায়, ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি তিনদিনের বাংলাদেশ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন ৩৭ সদস্যের প্রতিনিধি দল।

সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মমতা।

এছাড়া ২১শে ফেব্রুয়ারির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত সে সফর বাতিল করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রতিক্ষণ /এডি/জিসান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G