বাজারে গেমিং ল্যাপটপ

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৫ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

1. Samsung RF511-S03AUগেমারদের জন্য ডেল ৭৪৪৭ মডেলের ল্যাপটপ দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন সিরিজের ল্যাপটপটির পর্দার আকার ১৪ ইঞ্চি। উচ্চ রেজ্যুলেশনের এই পর্দাটি ‘এন্টিগ্লেয়ার’ হওয়ায় এতে বাইরের কোনো ছায়া প্রতিফলিত হয় না।

চতুর্থ প্রজন্মের এই ল্যাপটপটিতে রয়েছে এইচ সিরিজের ৩.৫ পর্যন্ত গিগাহার্ডজ গতির কোর আই৫ প্রসেসর এবং ৪জিবি এনভিডিয়া জিফোর্স ডিডিআর-থ্রি গ্রাফিক্স যা গেমারদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা। চাইলে এর ৪জিবি র্যা ম ১৬জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন হার্ডকোর গেমার।

ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক।  সঙ্গে আছে এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই, ডিভিডি ড্রাইভ, ব্লু-টুথ ৪.০, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট এবং সিকিউরিটি লক।

এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডেল ৭৪৪৭ আলটিমেট গেমিং ল্যাপটপটির সঙ্গে রয়েছে অরিজিনাল ক্যারিকেস। এর দাম ৭৪ হাজার ২০০ টাকা।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G