বাধাহীন প্রচারণার সুযোগ চান আব্বাস পত্নী

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

abbasনির্বাচন কমিশনের কাছে বাধাহীনভাবে প্রচারণা চালানোর সুযোগ চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

রবিবার সকালে রাজধানীর জিগাতলা এলাকা থেকে দিনের প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরুর সময় তিনি এ দাবি করেন।

আফরোজা আব্বাস বলেন, আমাদের পোস্টার লাগাতে গেলে ছিঁড়ে ফেলা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। নেতাকর্মীদের হয়রানী ও মারধর করা হচ্ছে। এসব চিত্র সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়।কমিশনের কাছে অনুরোধ আমাদের কাজ করার সুযোগ দিন।

তিনি দাবি করে বলেন,  জনগণ যদি ভোট দিতে পারে ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যাবধানে আমরা বিজয়ী হব।

প্রচারণায় ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আফরোজা আব্বাসের সঙ্গে আছেন।

জিগাতলার পর তিনি হাজারীবাগ ও রায়েরবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন। এরপর দুপুরে নিউমার্কেট এলাকায় প্রচারণায় নামবেন আফরোজা আব্বাস।

প্রতিক্ষণ/এডি/কামরান

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G