‘ডেঞ্জার জোন’-এ চুক্তিবদ্ধ হলেন বাপ্পি

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর। শুরুতে শুধুমাত্র একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে এই নায়ককে দেখা গেলেও এখন নিয়মিত কাজ করছেন অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিগুলোতে।

দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে বাপ্পি। আর তাই, চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক নতুন ছবিতে। সম্প্রতি বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা জলি।

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ২৮ মার্চ মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে বাপ্পি বলেন, “কিছুদিন আগেই ‘ডেঞ্জার জোন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প দারুণ। আর সিনেমাটির বাজেটও ভালো। আশা করছি সিনেমাটির কাজ ভালো হবে।”

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G