বাবা নির্দোষঃ হুম্মাম কাদের চৌধুরী

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

chakaবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে নির্দোষ বলে দাবি করেছেন । তার বাবা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ বুধবার সকাল ৯টা পাঁচ মিনিটে জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড বহাল রেখে সাকার আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১৬ জুন তার মামলার আপিল শুনানি শুরু হয়।

২০১৩ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সালাউদ্দিন কাদেরের খালাস চেয়ে আপিল দায়ের করেন তার আইনজীবীরা।
আপিল আাবেদনে মোট ১ হাজার ৩২৩ পৃষ্ঠার নথিপত্রের ডকুমেন্টসহ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষে সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা হয়নি।

২০১৩ সালের ১ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

 

প্রতিক্ষণ / এডি / মেহেদী

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G