খালেদার কার্যালয়ের সামনে আটক ৭

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

kkkkkবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে ৬ মহিলা আইনজীবীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদেরকে আটক করা হয়।

এর আগে মোমবাতি ও পানি নিয়ে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ের ভিতরে যান।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কার্যালয় থেকে বের হওয়ার পরপরই তাদের আটক করে পুলিশ।

পরে তাদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাকেও গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে গুলশান কার্যালয়ের চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিক্ষণ/ এডি / বাঁধন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G