বিএনপির সাথে কোন সংলাপ-সমঝোতা নয়: মায়া

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

mayaযারা আইনের শাসনে বিশ্বাস করে না, কথায় কথায় মিথ্যা বলেন। সন্তানের লাশ নিয়েও নাটক করেন তাদের সঙ্গে কোনো রকমের সংলাপ ও সমঝোতা হতে পারে না বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, নির্বাচনে অংশ নিতে হলে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কোনো সংলাপ বা নির্বাচন হবে না।

তিনি বলেন, খালেদা জিয়া মনুষ খেকো ডাইনি। মানুষের রক্ত ছাড়া তার ঘুম হয় না। তার সম্পর্কে কি বলব! হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা করছে। দেশের মানুষ আশা করেছিল তার ছোট পুত্রের মৃত্যুতে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য। তিনি তা করেননি। তিনি অবরোধ অব্যাহত রেখেছেন। তিনি মানুষ নয়, ডাইনি।

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থে অবিলম্বে খালেদাকে গ্রেফতার করতে হবে। এতো কিছু হওয়ার পরেও যার হুঁশ হয় না। তার ঠিকানা হওয়া উচিত শ্রীঘরে।

শুধু খালেদা জিয়াই নয়, তার নেতৃত্বে ২০ দলের যেসব নেতারা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন, তাদেরও গ্রেফতারের দাবি জানান মায়া।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/কবির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G