বিএনপি-জামায়াত তামাশায় পরিণত হয়েছে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

nasim_s_1স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে। হরতালের মধ্যে রাস্তায় তীব্র যানজট।এ তামাশা ও শিগগিরই বন্ধ হবে।
রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে শ্রমিক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরাও যখন আন্দোলন করেছি তখন পুলিশের হাতে মার খেয়েছি। আর খালেদা জিয়া অবরোধের নামে নাটক করে দলীয় কার্যালয়ে বসে থেকে দেশের নিরীহ মানুষ হত্যার নির্দেশ প্রদান করছেন।

তিনি আরো বলেন, ‘দলীয় কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দেয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া জঙ্গী নেত্রীতে পরিণত হয়েছেন।’

বিদেশীদের পায়ে ধরে লাভ নেই বলে মন্তব্য করে নাসিম বলেন, ‘বিদেশীদের কথায় কোন সংলাপ হবে না। সংলাপ হবে ২০১৯ সালে নির্বাচন কমিশনের সাথে। কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের সাথে নয়।’

শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G