বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

......lবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন।

মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং সম্মেলনে খালেদা জিয়া নিজেই সাংবাদিকদের সঙ্গে বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে খালেদার জিয়ার গাড়ি বহর হামলার শিকার হয়।

ওই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায়ই নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরী হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G