বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১১:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট

safe_imageটেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ হোসেন আলীখালী এলাকার মোজাফ্ফরের ছেলে।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ভোরের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালিস্থ নাফনদীর মোহনায় কয়েকজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে যায়।

এ সময় বিজিবিকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে তারা। এতে বিজিবি দুই সদস্য আহত হয়। বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক।

বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিক্ষণ/এডি/জেমস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G