বিজয় বাংলা সেলফোনে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_119338_0এবার সেলফোনের জন্য প্রকাশ হয়েছে কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয় বাংলা। গুগল প্লে স্টোরে ছাড়া হয়েছে বিজয় অ্যান্ডয়েড অ্যাপ।

অ্যাপটি ডাউনলোড করার পর সেটিংসে গিয়ে “ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট” অপশনে গিয়ে বিজয় কিবোর্ড সিলেক্ট করতে হবে। ফলে স্মার্টফোনের কিবোর্ডে যুক্ত হবে “বিজয়”বাটন। বাটনটিতে টাচ করলেই বিজয় কিবোর্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্স জানিয়েছে, বিনামূল্যেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা।

এ বিষয়ে বিজয় বাংলা রূপকার মোস্তাফা জব্বার বলেছেন, “বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড ব্যবহার পদ্ধতি কম্পিউটার সফটওয়্যাটির মতোই। তবে শিফ্ট বাটনের বদলে স্মার্টফোনের ক্যাপস লক বাটন ব্যবহার করতে হবে। আর যুক্তাক্ষর লিখতে ব্যবহার করতে হবে হ্যাস “#” বাটনটি।”

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G