বিডিআর বিদ্রোহ দিবসে শ্রদ্ধা জানাবে বিএনপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1416902592বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাযজ্ঞের ষষ্ঠ বার্ষিকীতে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলটির একটি প্রতিনিধিদল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সকাল দশটা ৪৫ মিনিটে বনানী সামরিক কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নেতাদের দলটি।

তবে এই দলের কোনো সদস্যের নাম-পরিচয় নিশ্চিত করেনি সূত্রটি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করেন বিপথগামি বিডিআর সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G