বিশ্বের সবচেয়ে বড় মুক্তার সন্ধান

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৬ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

_90887656_swns_giant_pearl_01

ফিলিপাইনে বিশ্বের সবচেয়ে বড় ও বেশি ওজনের মুক্তার সন্ধান পাওয়া গেছে। এটির ওজন ৩৪ কেজি!

ফিলিপিাইনের সরকারি কর্মকর্তারা বলেন, ১০ বছর আগে এক পালাওয়ান দ্বীপের এক জেলে মুক্তাটি খুঁজে পায়। তিনি এটি সৌভাগ্যের প্রতীক মনের করে এতদিন লুকিয়ে রেখেছিলেন।

আইলিন আমুরাও নামের ঐ কর্মকর্তা বলেন, ‘ঐ জেলে মুক্তাটির মূল্য বুঝতে পারেননি। তিনি যখন সেটি আমাদের কাছে আনেন, আমরা বিস্মিত হয়ে যাই।’

নতুন আবিষ্কার হওযা মুক্তাটি দুই ফুট (৬১ সেন্টিমিটার) প্রশস্ত ও প্রায় এক ফুট (৩০ সেন্টিমিটার) দীর্ঘ। আইলিন আমুরাও বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্তা কি না তা রত্নবিদদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে সবচেয়ে বেশি ওজনের মুক্তাটি ছিল ৬ দশমিক ৪ কেজি ওজনের। সেটির নাম লাও জু। বিবিসি।

প্রতিক্ষণ/এড/একে

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G