বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Wammy-Titan-4স্মার্টফোন ‘উইকডলিক ওয়ামি টাইটান ৪’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে। ভারতের স্থানীয় ব্র্যান্ড ‘উইকডলিক’ মোবাইলটি তাদের দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। ৫,৩৩০ এমএএইচ ব্যাটারির এই স্মার্টফোন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনের ব্যাটারি বলে দাবি তাদের।

একবার ব্যাটারি চার্জ করে  থ্রি-জি সংযোগে ২৮ ঘণ্টা এবং টু-জি সংযোগে ৩১ ঘণ্টা কথা বলা যাবে । সেই সাথে  স্ট্যান্ডবাই থাকবে টানা ৪৩ দিন। পর্দার নিচেই এর হোমবাটনে ‘অ্যাডভান্সড  ফিঙ্গারপ্রিন্ট আইডি সেন্সর’ও  যুক্ত করা হয়েছে।

দুই সিমের মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট। একে ললিপপ ৫.০-তে আপগ্রেড করা যাবে। পর্দা ৫ ইঞ্চি ফুল এইচ-ডি (১০৮০x১৯২০) ওজিএস, যার পিক্সেল ডেন্সিটি ৪৪১ পিপিআই।

অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৫৯২ প্রসেসরের ক্লক স্পিড ১.৭ গিগাহার্জ। রয়েছে মালি-৪৫০ জিপিইউ এবং ২ জিবি র‍্যাম। পেছনে সনি এক্সমোর আরএস সেন্সরযুক্ত ১৬ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল। অভ্যন্তরীন ১৬ গিগাবাইট স্টোর ছাড়াও মাইক্রোএসডি কার্ড যোগ করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত।

ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে ১৪ হাজার ৯৯০ রুপি। গত বছরের নভেম্বরে কম্পানিটি এনেছিল ২,৮০০ এমএএইচ ব্যাটারির উইকডলিক ওয়ামি ওয়ান মডেলের স্মার্টফোন।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G