বিস্কিট বালিকা রামাব্বা

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৭ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

biscuit-girlভারতের কর্নাটকের বেলাগাভী তলকটনাল গ্রামের বাসিন্দা রামাব্বা। অষ্টাদশী এই কন্যার বাড়িতে মুখরোচক যাই রান্না করা হোক না, তাতে একেবারেই আগ্রহ নেই তার। কারণ, খাবারের সকল স্বাদই সে খুঁজে পায় নির্দিষ্ট একটি মাত্র ব্যান্ডের বিস্কিটের মাঝে। আর তাই বেঁচে থাকার জন্য খাবার বলতে, পার্লে জি নামের বিস্কিটিই এখন তার একমাত্র ভরসা। প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ প্যাকেট পার্লে জি বিস্কিট খেয়ে থাকে রামাব্বা।

জানা যায়, ছোটবেলায় গরুর দুধের সঙ্গে পার্লে-জি ব্র্যান্ডের বিস্কিট মিশিয়ে রামাব্বা ও তার যমজ ভাই রামাপ্পাকে খাওয়াতেন তাদের মা। যমজ ভাইটি সময়ের সাথে সাথে স্বাভাবিক সব খাবার খাওয়া শুরু করলেও রামাব্বা ওই বিস্কিট ছাড়া আর কিছুই খেতে চাইতো না ।

রামাব্বা জানায়, খিদে পেলে তার অন্য কিছুই খেতে ভাল লাগে না। ওই ব্র্যান্ডের বিস্কিট তৈরি বন্ধ হলে তাকে না খেয়ে মারা যেতে হবে এমন বিশ্বাস তার।

রামাব্বার এই খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তার বাবা মা। বিস্কিট না পেয়ে অভুক্ত থেকেছে এরপরেও অন্য কিছু খায়নি রামাব্বা।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G