বিয়ের প্রস্তাবকে আমি খাটো করে দেখছিনা:হ্যাপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৭:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

happy+sawkatকিছুদিন বিরতির পর আবারও আলোচনায় হ্যাপি।গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন পোর্টালে আবারও ঝড় বয়ে যাচ্ছে একটি সংবাদকে ঘিরে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, চাঁদপুরের এক যুবক হ্যাপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই যুবক চান অতীতকে ভুলে হ্যাপিকে বিয়ে করতে ।কারণ, রুবেল ফিরিয়ে দিলেও হ্যাপিকে নিজের জীবন সঙ্গিনী করতে চান চাঁদপুরের যুবক গাজী মাজহারুল ইসলাম শওকত (২৩)।
এদিকে জামিন নিয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়াতে রয়েছেন জাতীয় দলের প্রেসার রুবেল হোসেন।গত ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন হ্যাপি। আর হ্যাপি এখন রয়েছেন ঢাকায়। অনেকটা নীরবেই কাটছিল হ্যাপির দিনকাল। কিন্তু মিডিয়ায় প্রচারিত এসব খবরকে উড়িয়ে দিয়ে হ্যাপি বলেন, আমি কি পচে গেছি নাকি, আমার কি সবই শেষ?
চাঁদপুরের ছেলে শওকত যে বিয়ের প্রস্তাব দিয়েছে তাতে বাংলা চলচ্চিত্রের এ সহ অভিনেত্রীর আগ্রহ নাকি তেমন একটা নেই। আর এ বিষয়ে জানতে চাইলে হ্যাপি অকপটে  বলেন, ‘আমি বুঝতে পারছি না, আমাকে নিয়ে সবার এত আগ্রহ কেন? তাছাড়া আমি তো রাস্তায় পড়ে যাইনি বা পচে যাইনি যে, যে কেউ আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবে। বিয়ের প্রস্তাবকে আমি খাঁটো করে দেখছি না। তার মানে এই নয় যে, সবাই আমাকে করুণার চোখে দেখবে।’
হ্যাপি আরও বলেন, ‘এটা সত্য যে, অনেকেই হয়ত আমাকে ঘৃণা করেন। কিন্তু তাদের বোঝা উচিত কতটা নিরুপায় হয়ে এসব বিষয় নিয়ে মামলা করতে বাধ্য হয়েছি। আমি তো সেইসব মেয়ের প্রতিনিধিত্ব করেছি যারা মুখ বুঝে বড় লোকের ছেলেদের অনেক অপমান সহ্য করে। সব শেষে এটাই বলতে চাই, হ্যাপী ছিল আছে এবং থাকবে।’

 

প্রতিক্ষণ/এডি/সুজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G