বুধবার নির্বাচনী প্রচারণায় নামছেন আব্বাস

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ১০:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

abbasঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস নির্বাচনী প্রচারণায় বুধবার মাঠে নামছেন।

সকাল সাড়ে ৯টায় স্ত্রী মহিলা দলের সহ-সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে খিলগাঁও থানার শান্তিপুর স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু হবে।

এরপর ৪ নম্বর ওয়ার্ড (সাবেক-২৭), বাসাবো, মাদারটেক, ৫ নম্বর ওয়ার্ড (সাবেক-২৮), বৌদ্ধমন্দির এলাকা, বাসাবো এবং ২০ নম্বর ওয়ার্ড (সাবেক-৫৬), ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় গণসংযোগ করা হবে।

আব্বাসের নির্বাচনী প্রচারণা মিডিয়া উইংয়ের পক্ষে মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নাদিম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G