বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশঃ মে ১৮, ২০১৭ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু

রাজধানীর রামপুরা থানার একটি নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) কাজী কামরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বুলু। আদালত একটি মামলায় জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির যুগ্ম মহাসচিবের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু নাশকতার ৩১ মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। একটি মামলায় জামিন নাকচ হয়েছে। বাকিগুলোর শুনানি চলছে।

মামলাগুলোর মধ্যে পল্টন থানার ১০টি, মতিঝিল থানার দুটি, খিলগাঁও ও মিরপুর থানার একটিসহ মোট ৩১টি মামলা রয়েছে।

২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। এরপর সেই মামলাগুলোর অভিযোগপত্র এলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G