বুয়েট ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ১:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

eelab1বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ দুইজন ছাড়াও বহিষ্কার করা হয় আরও দুই শিক্ষার্থীকে।

সোমবার রাতে বুয়েটের ডিসিপ্লিনারি কমিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে তাদের বহিষ্কার করে।

গত ১২ই এপ্রিল সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলমের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

বুয়েট শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত ফেসবুক পেইজ ‘আড়ি পেতে শোনা’য় এক ছাত্র জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর নিয়ে একটি স্ট্যাটাস দেয়। এতে ওই শিক্ষক মন্তব্য করেন।

বর্তমান সরকারের সমালোচনাসহ হিন্দু ধর্মীয় শব্দ ব্যবহার করে অধ্যাপক জাহাঙ্গীর মন্তব্য করেন। যার প্রেক্ষিতে ছাত্রলীগ বিভাগীয় অফিসে গিয়ে তার উপর হামলা করে এবং ক্যাফেটেরিয়ায় আটকে রাখে। পরে বুয়েটের ভিসি তাকে উদ্ধার করেন।

প্রতিক্ষন/এডি/নুর

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G