বৃহস্পতিবার শাশা ডেনিমসের লেনদেন শুরু

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

shashaপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত শাশা ডেনিমসের শেয়ার লেনদেন বৃহস্পতিবার (৫ মার্চ) শুরু হবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহে শেয়ার ইস্যু করেছিল। বিপরীতে মোট ৯৬৩ কোটি ২৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা চাহিদার তুলনায় ৫ দশমিক ৫০ গুণ বেশি।

এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২১ লাখ ৪ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৮০ কোটি ৭৯ লাখ ৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীরা ৫০ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড ১১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার আবেদন জমা দিয়েছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এর আগে ১৮ জানুয়ারি রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G