ব্যক্তিগত ফোল্ডারটি লক করবেন যেভাবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

folderআপনার ব্যবহৃত কম্পিউটারে অনেক সময় ব্যক্তিগত কারণে ফোল্ডার লুকিয়ে রাখতে হয় । আপনি চাইলে ফোল্ডারটি লক করে রাখতে পারেন নিজের প্রয়োজনে। আর এখন এটি করা সম্ভব বেশ কিছু সফটওয়্যারের সাহায্যে।

আপনার কম্পিউটার D ড্রাইভের একটি ফোল্ডার আপনি লক করে রাখতে চান। এ ফোল্ডারটি ধরুন work নামে আছে। এখন ফোল্ডারটির লক করার জন্য আপনাকে প্রথমে কম্পিউটারের ডেস্কটপে গিয়ে নোটপ্যাড খুলতে হবে।

এরপর নোটপ্যাডটিতে ren wfork wfork.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} লিখে ফাইলটি lock.bat নামে সেভ করে রাখতে হবে। এবার তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত ফোল্ডারের একটি লক ফাইল।

এখন আবার আরেকটি নোটপ্যাড ফাইল খুলে তাতে লিখুন ren work.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} work। এবার এই নতুন ফাইলটি সেভ করুন key.bat নামে। এটি কাঙ্ক্ষিত ফোল্ডারের আনলক ফাইল হিসেবে কাজ করবে। এ দুটি ফাইল কাট করে পেস্ট করে দিন কাঙ্ক্ষিত ফোল্ডারটি যে ড্রাইভে রয়েছে, সেই ড্রাইভে।

এখন নামের ফাইলটিতে ক্লিক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে। অর্থাৎ ফোল্ডারটি আর খোলা যাবে না। এখন ফোল্ডার যদি আবার আনলক করতে চান, তাহলে key.batনামক ফাইলটিতে ক্লিক করুন। তা হলে আবার আনলক হয়ে যাবে ফোল্ডারটি।

তাহলে নিজের ব্যক্তিগত তথ্য কম্পিউটারে লুকিয়ে রাখা আর কঠিন কিছু নয়। প্রয়োজন হলেই ব্যবহার করুন ফোল্ডার লক।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G