ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৮:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

cintaiরাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস নামক স্থানে কামাল হোসেন (৩৫) নামে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে  ছিনতাইকারীরা।

এসময় তার সঙ্গে থাকা নগদ ৪৬ হাজার টাকা ও দুটি দামি মোবাইল সেট নিয়ে গেছে তারা।

শনিবার  দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাতে  টঙ্গী মেইল গেইট এলাকার নিজের গোডাউন থেকে মালামাল ডেলিভারি করে নগদ ৪৬ হাজার টাকা নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। পথে তিনি এ ঘটনার শিকার হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকারীরা কামাল হোসেনের বুকে কোপ দিয়েছে। এছাড়াও তিনি আঘাত হাতে ও বাহুতে পেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/কামাল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G